Dojon Duyek Golpo
Publisher: Rohini Nandan
299
240
You save:59
0
ডজন দুয়েক গল্প নিমাই মাইতি প্রথম প্রকাশ: আন্তর্জািতক কলকাতা বইমেলা, 2026 ISBN : 978-93-6646-998-0 Page: 168

এই গল্পগ্রন্থের প্রতিটি গল্প জন্ম নিয়েছে হলদিয়া তথা অবিভক্ত মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামজীবনের নিত্যদিনের রণ-রক্ত-সফলতা, হাসি-কান্না, ক্লান্তি-বিশ্রাম, আশা-নিরাশা ও সৃজন-ভাঙনের নিদারুণ অভিজ্ঞতা থেকে। সেই অর্থে কোনো অসাধারণ নায়ক বা নায়িকা গল্পগুলিতে নেই, তবে তাঁরা জীবন সংগ্রামের অনন্য ওঠা-পড়ায় অসাধারণ হয়ে উঠেছেন। তাঁদের আনন্দ-বেদনা, দ্বন্দ্ব ও স্বপ্ন পাঠকের নিজের জীবনের সঙ্গে কোথাও-না-কোথাও মিলে যায়। গল্প বলার নিজস্ব ভঙ্গিমায় গ্রাম্য সমাজ, সময় ও মানুষের অন্তর্গত টানাপোড়েন যেন গল্পগুলোর ভেতর দিয়ে নীরবে কথা বলে। লেখকের উদ্দেশ্য কেবল গল্প বলা নয়, বরং নিমাই মাইতীয় গল্প-ঘরানা পাঠকের অনুভবের সঙ্গে একটি আন্তরিক সংলাপ গড়ে তোলে। এই গ্রন্থের গল্পগুলো পাঠকের মনে প্রশ্ন, স্মৃতি ও অনুভূতির রেশ রেখে যাবে— এই প্রত্যাশা।

Content could not be displayed.
  • LOGIN