স ম্পা দ কী য়


কাশের বনে দোলা দিয়ে হালকা শীতের ছোঁয়া নিয়ে

নীল আকাশে আবার ভাসে পলকা মেঘের আলপনা;

পুজোর ছুটির ডাক পাঠাল শিশির ধোয়া শরৎ এল,

দিকবিজয়ে ‘পৃথ্বীরাজ’ও এ-নয় কুসুম কল্পনা।



এবারের ‘পৃথ্বীরাজ’ একেবারে নতুন বেশে, ঝলমলে পোশাকে। এখন সে রীতিমতো উৎসব বার্ষিকী। এমনভাবে সাজানো যে তার থেকে চোখ ফেরানো যাবে না। ‘দুর্গার দুর্গতি’ রঙিন কমিক্সের পর রয়েছে সবচেয়ে বড় আকর্ষণ! প্রলম্বিত ‘উজ্জ্বল উদ্ধার’ সম্ভার। ‘পৃথ্বীরাজ’ এবারে ‘বিদেশে জানালায়’ যেমন উঁকি মেরেছে তেমনই ‘দেশের আয়নায়’ও দেখেছে তার সমৃদ্ধ শিশুসাহিত্যের ঐতিহ্যকে। একদিকে লিওনার্দো দ্য ভিঞ্চি, ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয় থেকে বের্টল্ট ব্রেখট, গ্যোয়টে, লু সুন, চে গেভারা; অন্যদিকে রবীন্দ্রনাথ, উপেন্দ্রকিশোর, কুসুমকুমারী দেবী, নবকৃষ্ণ ভট্টাচার্য, সুকুমার রায়, আল মাহমুদ থেকে অশোক বিজয় রাহা, ভবানীপ্রসাদ মজুমদার পর্যন্ত– একেবারে বিশ্ব ও বাংলা শিশুসাহিত্যের মণিমুক্ত ছড়ানো। এটি একেবারেই অভিনব। এমনটা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। একে নিঃসন্দেহে এবারের ‘পৃথ্বীরাজ’এর সবচেয়ে বড় সম্পদ ও আকর্ষণ মানতে হবে।

এর পরেই থাকছে ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞ পবিত্র সরকারের পুজো বিষয়ক বিশেষ নিবন্ধ।


‘গল্পসল্প’ বিভাগে রয়েছে বর্তমান বাংলা সাহিত্যের দিকপালদের রচনা সম্ভার। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভগীরথ মিশ্র, তপন বন্দ্যোপাধ্যায়, বাণীব্রত চক্রবর্তী, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, অমর মিত্র, নলিনী বেরা, সুনির্মল চক্রবর্তী, চুমকি চট্টোপাধ্যায়, রাজীব শ্রাবণ প্রমুখের গল্পগুলি বিষয় বৈচিত্র্যে এবং লিখন শৈলীতে চমকে দেওয়ার মতোই।


ছড়ার সাম্রাজ্যে রয়েছে শ্যামলকান্তি দাশ, চন্দন নাথ, উত্থানপদ বিজলী, আনসার উল হক, লুৎফর রহমান, অংশুমান চক্রবর্তী, আশিস গিরি, রণজিত কুমার রাউত, নির্মল করণ, উৎপল কুমার ধারা, নীলাচল চট্টরাজ প্রমুখের মন-মাতানো ছন্দ দোলায় অবগাহন।


আর রয়েছে রতনতনু ঘাটী, তাপস রায় এবং পার্থপ্রতিম পাঁজার তিনটি ভিন্ন স্বাদের উপন্যাস। তাদের কোনওটার উপর বিছানো রয়েছে রহস্যের চাদর, কারও বা হাসির ফোয়ারা, আবার কারও ভ্রমণের মধ্যেই রহস্য উন্মোচনের টানটান উত্তেজনা।


‘প্রবন্ধ নিবন্ধ’তে কলম ধরেছেন অঙ্কন রায়, শুভঙ্কর দাস, কুমারেশ চক্রবর্তী, কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায় প্রমুখ। বাংলা সাহিত্যের গোয়েন্দাদের ওপরে কৃষ্ণেন্দুবাবুর তথ্যনিষ্ঠ লেখাটি আলাদা করে নজর কাড়বেই।

প্রবাসী বাঙালিদের কলম ‘প্রবাসে পরবাসে’তে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, কানাডা থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড হয়ে নরওয়েতে যাত্রা করেছে ‘পৃথ্বীরাজ’। অনিন্দিতা বসু, পিনাকী চট্টোপাধ্যায়, আরজু মুন জারিন, সিমি স্পার্কস, ভায়লেট হালদার, সুধা বসু প্রমুখের হাতে আমরা পেয়ে যাবো টাটকা প্রবাস-যাপনের স্পর্শ।


‘জ্ঞান-বিজ্ঞান’এর দিকেও ‘পৃথ্বীরাজ’ সমান নজর রেখেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লিখেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সঙ্গে হারানো নদী প্রসঙ্গে লিখেছেন প্রখ্যাত পরিবেশকর্মী মানস প্রতিম দাস।


‘কল্পবিজ্ঞানের গল্প’ তেও আছে দারুণ চমক। প্রথমেই শিবজ্যোতি দত্ত-র অনাগত আগামীর অদ্ভুত গল্প। কে টিকে থাকবে আগামীতে, রোবট না মানুষ? নাকি দুইয়ের মাঝামাঝি আপস? পড়তে হবে, তবেই তা জানতে পারা যাবে।

‘খেলাধুলা’তেও ‘পৃথ্বীরাজ’ এর সমান আগ্রহ। এবারে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার লিসা কারপ্রিনি স্থালেকার এবং স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালকে নিয়ে দারুণ সব তথ্য জানিয়েছেন সু-সাহিত্যিক ও সাংবাদিক হাননান আহসান, এবং দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে লিখেছেন সি এ বি-র আম্পায়ার চিরদীপ সরদার। থাকছে মগজাস্ত্র– বুদ্ধিদীপ্ত ক্যুইজও।


এছাড়াও থাকছে গিল্ডের অন্যতম প্রধান কর্তা ও শিশুসাহিত্যে এবছর সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত সু-সাহিত্যিক ত্রিদিব চট্টোপাধ্যায়ের একটি মূল্যবান সাক্ষাৎকার, তিনটি জনপ্রিয় ছড়ার বইয়ের আলোচনা আর ছোটদের আঁকাআঁকি।


শুধু আয়তনেই নয়, এবারের ‘পৃথ্বীরাজ’ মানে ও মননেও সেরা। ঝকঝকে প্রচ্ছদ, আকর্ষণীয় অলংকরণ আর চমৎকার সব লেখায় সেজে ওঠা ‘পৃথ্বীরাজ’ ছোট-বড় সবার মন জয় করবেই। মোটকথা দিগ্্বিজয়ের অঙ্গীকার আর তার অপূর্ণ থাকবে না। কী বলো তোমরা? তোমরাও আসছো তো তার দিকবিজয়ের সঙ্গী হতে?



    • ক্ষুর - লিওনার্দো দ্য ভিঞ্চি

    • কলুসা - ম্যাক্সিম গোর্কি

    • শয়তানের পরাজয় - লিও টলস্টয়

    • ইলেকট্রিক বাল্ব-খেকো মানুষটা - জুলিয়াস ফুচিক

    • শিশু - ভান্দা ভাসিলিয়ের্ভস্ক

    • চিঠি : ঈশ্বরকে - প্রেগোিরও লোপেজ ওয়াই ফুয়েলটেস

    • ঝটিকাতরঙ্গ - লাফকাডিও হার্ণস

    • ডেক্সটারের সিংহ শিকার - উইলি ফেনেল

    • একটি গাছের জন্যে - েবর্টল্ট ব্রেখ্ট

    • পৃথিবীর তারে - জেমস জয়েস

    • দেখেছিলাম - গে্যায়েটে

    • হারানো গান - (এস্কিমোদের রূপকথা) আমেরিকা

    • পুষির লেজ - পর্তুগাল

    • যাদু কুমড়োর গল্প - নাইজেরিয়া

    • পথিক - লু সুন

    • স্নেহের কন্যাকে - আর্নোস্টো চে গেভারা

    • ছুটি - রবীন্দ্রনাথ ঠাকুর

    • টুনটুনি আর রাজার কথা - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

    • কাজের লোক - নবকৃষ্ণ ভট্টাচার্য

    • মজার মুল্লুক - যোগীন্দ্রনাথ সরকার

    • আদর্শ ছেলে - কুসুমকুমারী দাশ

    • কাজলা দিদি - যতীন্দ্রমোহন বাগচী

    • গোঁফ চুরি - সুকুমার রায়

    • খুকি ও কাঠবেড়ালি - কাজী নজরুল ইসলাম

    • আমাদের গ্রাম - বন্দে আলী মিঞা

    • পাখির মতো - আল মাহমুদ

    • মায়াতরু - অশোকবিজয় রাহা

    • দুর্গা হাসেন, দূর্গা কাঁদেন - ভবানীপ্রসাদ মজুমদার

    • পুজোর বানান - পবিত্র সরকার

    • ঘুড়ি ও দৈববাণী - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    • জাদুকর বলাইচাঁদ - ভগীরথ মিশ্র

    • মার্জার সমাচার - তপন বন্দ্যোপাধ্যায়

    • সব ব্যাপারটা ভৌতিক - বাণীব্রত চক্রবর্তী

    • মইনুদ্দিনের ঘোড়া - ঝড়েশ্বর চট্টোপাধ্যায়

    • মুকুন্দপুর যাত্রা - অমর মিত্র

    • মহুল-কচড়ার গাছ - নলিনী বেরা

    • রাজহাঁসের পালক - সুনির্মল চক্রবর্তী

    • আকাশের কান্না - চুমকি চট্টোপাধ্যায়

    • ভূতের বাপের শ্রাদ্ধবাসর - রাজীব শ্রাবণ

    • গোয়েন্দা বি বি সি - কালীপদ চক্রবর্ত্তী

    • রহস্যময় ছুটিতে - তনুজা চক্রবর্তী

    • পিকো, তাকো আর কাকো - অলোক বসু

    • ঘেঁটু - বুলবুল মৈত্র

    • প্রথম - কেয়া নন্দী

    • টুকটুকির জন্মদিন - বিকাশকলি পোল্যে

    • চড়ুই পাখির দুঃখ - শ্রীমন্তী ভাণ্ডারী

    • ছোটকার বিয়ে - সুমিতা দাশগুপ্ত

    • রাক্ষসের মুখোশ - সন্দীপ দত্ত

    • এই হোক পুজোর পড়া - শ্যামলকান্তি দাশ

    • ভেবে বলো - চন্দন নাথ

    • মনের ভেতর জলতরঙ্গ - উত্থানপদ বিজলী

    • খাঁচার পাখি - নির্মল করণ

    • হাসি - আনসার উল হক

    • বৃষ্টি পড়ে - লুৎফর রহমান

    • ছুটি - অংশুমান চক্রবর্তী

    • রবজানে - আশিস গিরি

    • ঠামির মতো - মধুসূদন ঘাটী

    • শৈশব সমাচার - রণজিৎ কুমার রাউত

    • আমাদের শৈশব - উৎপলকুমার ধারা

    • সকাল - উৎপলকান্তি বড়ুয়া

    • পাখিদের মজলিশ - নীলাচল চট্টরাজ

    • ভুবন পালের দাম - দীপঙ্কর গোস্বামী

    • সাঁঝের তারা - স্বপনকুমার বিজলী

    • বকধার্মিক - প্রদীপ আচার্য

    • সংগীত প্রিয় বাঘ - সমর পাল

    • সবাই সমান - সুস্মেলী দত্ত

    • খুকু এখন কেমন আছিস - সুব্রত চৌধুরী

    • জিতবই আমি - স্বপনকুমার রায়

    • আমি মেঘ হলে - চন্দন চক্রবর্তী

    • মন্দভাগ্য - সুজন দাশ

    • ঢাকের তালে শরৎ এল - সুচিত চক্রবর্তী

    • কারনামা - সালেহা খাতুন

    • লিখতে গিয়ে - বদ্রীনাথ পাল

    • কোনো এক তেপান্তরে - নীতা দত্ত

    • অঙ্কে আতঙ্ক - রবীন ভট্টাচার্য

    • বালকবেলা - শ্যামাচরণ কর্মকার

    • ছড়াছড়ি - শিলাদিত্য মুখার্জী

    • মায়ের লড়াই - রতন নস্কর

    • বৃষ্টি রে তুই - তপনকুমার বিজলী

    • চতুর্দেশী - সঞ্জীবকুমার দে

    • সহজ নয় - মৌসুমী চট্টোপাধ্যায় দাস

    • কার হুকুমে - অমিত চট্টোপাধ্যায়

    • ভুঁড়ি - শিবাশিস দন্ড

    • কুঁড়ির কথা - সেলিমা রহমান

    • মায়া আলো - মৌমিতা দে সেনগুপ্ত

    • পরিবেশ আছো বেশ - চিত্ত পাল

    • হারিয়ে গেছে - শুভাশিস পাল

    • ছবি-আঁকিয়ে বিজনবাবুর ভূত - রতনতনু ঘাটী

    • বোকা বানানোর গল্প - তাপস রায়

    • হাজারদুয়ারি রহস্য - পার্থপ্রতিম পাঁজা

    • ছোটদের বন্ধু রবীন্দ্রনাথ - অঙ্কন রায়

    • অরো থেকে অরবিন্দ - শুভঙ্কর দাস

    • গদাধরের সাঙ্গপাঙ্গ, অভিনয় এবং প্রথম ভাব সমাধি - কুমারেশ চক্রবর্তী

    • বাংলা সাহিত্যের গোয়েন্দারা - কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়

    • পৃথিবীর সবচেয়ে ছোট যুদ্ধ - ভাস্বতী মিত্র

    • পতঙ্গ পাড়ায় প্রতিবাদ - অনিন্দিতা বসু

    • ভাস্কর্য ভাঙে, ভালোবাসা নয় - ভায়লেট হালদার

    • অমলের গণিত অভিযান - আরজু মুন জারিন

    • ফিয়ন এবং জ্ঞানের ভাণ্ডার স্যামন মাছ মূলগল্প: জো পটার - অনুবাদক: সিমি স্পার্কস

    • স্টিং গ্রে র খপ্পরে! - পিনাকী চট্টোপাধ্যায়

    • প্রবাসে পরবাসে: - বেড়ু বেড়ু

    • প্রথম ইয়োরোপ যাত্রা - সুধা বসু

    • কৃত্রিম বুদ্ধিমত্তা: বর্তমান প্রযুক্তি এবং ভবিষ্যতের রূপরেখা - চিরঞ্জীব ভট্টাচার্য

    • হারাল কত নদী - মানস প্রতিম দাস

    • আগ্নেয়গিরি রয়েছে সৌরজগতের অন্যান্য গ্রহেও - অনিন্দ্য পাল

    • ফুলকির স্বপ্ন - অব্ধিজা চিকি

    • মায়ের আঁচল - দেবলীনা নেয়ে

    • অন্ধকার ঘর - দেবরাজ মেহেতা

    • ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর - ভূমিকা দেওয়াশী

    • সবুজ পাতা - কাজী রোহা আনান

    • ট্রান্সফার টোকা ৩.0 - শিবজ্যোতি দত্ত

    • ঝামেলা-যন্ত্র - আলেখ্য রায়

    • রহস্যময় বন্ধু - মলয় সমাদ্দার

    • যারা নিশ্চিহ্ন মানুষের প্রতিনিধি - শুভজিৎ চট্টোপাধ্যায়

    • দুই কীর্তিমানের রুদ্ধশ্বাস কাহিনি - হান্‌নান আহসান

    • রাজকীয় ঔদ্ধত্য এবং অলস আভিজাত্য : বিরাট-রোহিত - চিরদীপ সরদার

    • ক্যুইজ - দিব্যেন্দু দত্ত

    • পুরস্কৃত ত্রিদিব চট্টোপাধ্যায়ের অফবিট গল্প

    • বই ভর্তি রাশি ভূতের বর্ণিল সমাহার - শান্তিব্রত চট্টোপাধ্যায়

    • ছন্দকথায় সুন্দরবন - নির্মল করণ

    • শৈশবের ছবি এঁকেছেন ছড়াকার - স্বপনকুমার বিজলী

  • LOGIN