"

জন্ম ২৫ অক্টোবর ১৯৫৬। অখণ্ড মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত গোপালপুর গ্রামে এক চাষা পরিবারে। বাবা ৺বাণেশ্বর মা ৺লতা রানী। স্কুল জীবন থেকেই লেখালেখি। বি. এ, বি. কম। এ-যাবৎ বহু পত্র-পত্রিকায় গল্প, কবিতা ছড়া, উপন্যাস প্রকাশিত হয়েছে। সম্মাননা বা পুরস্কার: বালিভূমি সাহিত্য, মেছেদা সাহিত্য একাডেমী, সৃজন সাহিত্য, শরৎ সম্মান কবিতার কাগজ, বর্ষসেরা সাহিত্য সম্প্রীতি। ৪০ বছর ধরে ‘দিনকাল’ সাহিত্য পত্রিকা সম্পাদনা করে আসছেন। প্রকাশিত অনেকগুলো বইয়ের মধ্যে কয়েকটি - হলুদ রোদের ডানা, ঝরা পাতার কান্না, আলো জন্ম আলো মৃত্যু, তাচিরনেগুআ, বিষণ্ণ বিকেলের আত্মকথা, হিজল পাড়ে সন্ধ্যা, ২৫ আনা ভূত প্রভৃতি। বর্তমান ঠিকানা: বাসুদেবপুর, খঞ্জনচক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর।

"
  • LOGIN